Ads

এবার সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত বাড়ল, জানেন?"


সরকারি চাকরিজীবীদের জন্য প্রথমবারের মতো গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। এতে পিছনের গ্রেডভুক্ত কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন, আর সামনের গ্রেডের উচ্চপদস্থ কর্মকর্তারা তুলনামূলক কম হারে এই সুবিধা ভোগ করবেন।


অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী:

- গ্রেড ১–৩: মূল বেতনের ১০%

- গ্রেড ৪–১০: মূল বেতনের ২০%

- গ্রেড ১১–২০: মূল বেতনের ২৫%


তবে কেউই ৪,০০০ টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না, এবং সর্বোচ্চ পরিমাণ ৭,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।




এই মহার্ঘ ভাতা কার্যকর হলে আগে চালু থাকা ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বন্ধ হয়ে যাবে।


পেনশনভোগীরাও এই ভাতার আওতায় আসবেন। ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতার অর্থ মূল বেতনের সঙ্গে যুক্ত হবে।


অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বাড়তি ব্যয়ের জন্য উন্নয়ন খাতে কিছুটা বাজেট কমাতে হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতন থেকেই মহার্ঘ ভাতা কার্যকর করা হবে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। যদিও নির্দিষ্ট হার এখনো চূড়ান্ত হয়নি।


উল্লেখ্য, ২০১৫ সালের বেতন স্কেল কার্যকর হওয়ার পর থেকে সরকারি চাকরিজীবীদের মূল বেতন আর বাড়েনি। অথচ এ সময় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। ফলে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন।


এই পরিস্থিতিতে গঠিত একটি কমিটি জাতীয় বেতন স্কেল–২০১৫ অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার যৌক্তিকতা ও পদ্ধতি পর্যালোচনা করে সুপারিশ করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ