সোমবার দুপুর ১২টার দিকে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে।
একইসঙ্গে এই মামলার সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করার জন্য ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

0 মন্তব্যসমূহ