Ads

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা।

 আজ শুক্রবার দুপুরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে হওয়া এই কম্পনের উৎপত্তিস্থল ছিল আশাশুনি উপজেলা, সাতক্ষীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪ এবং এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ঢাকার আগারগাঁও থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৮৮ কিলোমিটার।

অন্যদিকে USGS এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩।

বিশেষজ্ঞদের মতে, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে।

এর আগে গত বুধবার রাতে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ